• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

পে-স্কেলের গেজেট নিয়ে নতুন তথ্য

দেশ টিভি ডেস্ক
  ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের সময় একাধিকবার পেছানো হয়েছে। নতুন করে সম্ভাব্য কয়েকটি সময় নিয়ে আলোচনা চললেও আইবাস প্লাস প্লাস সফটওয়্যারে জটিলতার কারণে গেজেট প্রকাশ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এই জটিলতা দ্রুত সমাধান করে পে-স্কেলের গেজেট জারি করা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, নবম জাতীয় পে-স্কেলে মূল বেতন (বেসিক) বৃদ্ধির সিদ্ধান্ত তিন ধাপে বাস্তবায়ন করা হবে। ধাপে ধাপে বেতন বৃদ্ধির কারণে আইবাস প্লাস প্লাস সফটওয়্যারে ভগ্নাংশের হিসাব নিয়ে জটিলতা দেখা দিয়েছে। পাশাপাশি নতুন কাঠামো অনুযায়ী বেতন ফিক্সেশনেও কিছুটা জটিলতা তৈরি হয়েছে।

এর ফলে গেজেট প্রকাশের পরও নতুন বেতন কাঠামো পুরোপুরি কার্যকর করতে কিছুটা সময় লাগতে পারে। এ কারণে পে-ফিক্সেশনের জটিলতা সমাধান করে এরপর গেজেট প্রকাশের পক্ষে মত দিচ্ছেন অর্থ মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘গেজেট প্রকাশের জন্য কার্যক্রম চলছে। তবে ধাপে ধাপে বেসিক বৃদ্ধির কারণে পে-ফিক্সেশনও ধাপে ধাপে করতে হবে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং কীভাবে এর সমাধান করা যায়, তা নিয়ে কাজ হচ্ছে।’

পে-স্কেলের গেজেট কবে প্রকাশ হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘পে-স্কেলের গেজেট আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। তবে ফিক্সেশন কয় ধাপে করা হবে, সেই জটিলতা এখনো পুরোপুরি কাটেনি। আশা করছি দ্রুতই সবকিছুর সমাধান হবে।’

আইবাসে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ হবে বেতন নতুন পে-স্কেল বাস্তবায়নে সরকারি কর্মচারীদের অনলাইন বেতন নির্ধারণ ব্যবস্থাকেও নতুন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হচ্ছে। এ ব্যবস্থায় কর্মচারীর পদ, গ্রেড, বর্তমান মূল বেতন, চাকরিতে যোগদানের তথ্য, বার্ষিক বেতন বৃদ্ধি, পদোন্নতি ও উচ্চতর গ্রেডসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হবে।

তথ্য পূরণ ও যাচাইয়ের পর নতুন পে-স্কেলের কাঠামো অনুযায়ী সংশ্লিষ্ট কর্মচারীর মূল বেতন ও প্রযোজ্য ভাতার পরিমাণ সফটওয়্যারের মাধ্যমে নির্ধারণ করা হবে। ফলে প্রত্যেকে নিজের চাকরিসংক্রান্ত তথ্যের ভিত্তিতে নতুন বেতন কাঠামোয় কত বেতন পাবেন, তা জানতে পারবেন।

বর্তমানে আইবাস প্লাস প্লাস ব্যবস্থায় অনলাইন বেতন বিল, জিপিএফ, ঋণ ও আয়কর-সংক্রান্ত হিসাব তৈরি এবং ইএফটির মাধ্যমে বেতন ও পেনশন দেওয়ার সুবিধা রয়েছে।

নবম পে-স্কেলে গ্রেড, মূল বেতন, ভাতা, পদোন্নতি, ইনক্রিমেন্টসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন বিধান থাকায় বিদ্যমান সফটওয়্যারকে নতুন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হচ্ছে।

আরও পড়ুন

কৃষিপণ্যের আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

শহীদ ও ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে নতুন ঘর দিলেন প্রধানমন্ত্রী

তিন ধাপে পে-ফিক্সেশন নিয়ে জটিলতা নবম পে-স্কেলের মূল বেতন তিন ধাপে কার্যকর হলে প্রতিটি ধাপ অনুযায়ী পে-ফিক্সেশনও করতে হবে। অর্থাৎ নতুন বেতন কাঠামো কার্যকরের সময় কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণের প্রক্রিয়াও একাধিকবার সম্পন্ন করতে হবে।

এই ধাপে ধাপে বেতন নির্ধারণের ক্ষেত্রে সফটওয়্যারে ভগ্নাংশের হিসাবসহ কিছু কারিগরি জটিলতা দেখা দিয়েছে। এসব সমস্যা সমাধানে কাজ চলছে। জটিলতা দ্রুত নিরসন করা গেলে গেজেট প্রকাশ ও পরবর্তী বাস্তবায়ন প্রক্রিয়াও এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কেএম

  • পে-স্কেল
  • গেজেট
এ সম্পর্কিত আরও খবর
বিলম্ব হলেও ১ জুলাই থেকে কার্যকর পে-স্কেল
বিলম্ব হলেও ১ জুলাই থেকে কার্যকর পে-স্কেল
পে-স্কেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
পে-স্কেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
পে-স্কেল নিয়ে নতুন করে জটিলতা, নেপথ্যে যে কারণ
পে-স্কেল নিয়ে নতুন করে জটিলতা, নেপথ্যে যে কারণ
নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন ছক, যেভাবে নির্ধারণ হবে বেতন
নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন ছক, যেভাবে নির্ধারণ হবে বেতন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X